বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ইকবাল বাহার। ছবি: সংগৃহীত

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে রাজধানীর বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (২০শে জুন) সন্ধ্যা ছয়টার দিকে ডিএমপির ডিবির একটি দল তাকে আটক করে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ৪১ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে রাজধানীর গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিবি সূত্র জানিয়েছে, ঊর্ধ্বতন মহলের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, ইকবাল বাহার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ট্রেনিং অ্যান্ড আইএম) পদে পদায়ন করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের সময়ে ইকবাল বাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমনমূলক অভিযান চালানো, বেআইনি গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ ছিল। এসব কারণে আন্দোলন-পরবর্তী মামলাগুলোয় তার নাম উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

ডিবি কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250