শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা দুই হারে আগেই শেষ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। আজ বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। সেটা পাকিস্তানের জন্যও। মোহাম্মদ রিজওয়ানের দলের পরিণতিও নাজমুল হোসেন শান্ত বাহিনীর মতোই।

ফলে এই ম্যাচে জিতলেও কিছু হবে না, হারলেও না। তবে ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগাতে দুই দলই শেষ ভালোর আশায়। জয় পেলে তো নিদেনপক্ষে বলা যাবে, খালি হাতে ফিরতে হয়নি!

তবে দুই দলকে খালি হাতে ফেরাতে পারে বৃষ্টি। পাকিস্তানের রাজধানীতে গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আসলে হচ্ছে পরশু থেকেই। ফলে এই ম্যাচ ঘিরে দুই দল সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি।

আরো পড়ুন : স্বজন সিপিভিসি প্লাম্বার ফুটবল ফেস্টের চ্যাম্পিয়ন রামপুরা রাইডার্স

প্রকৃতিই যেন চাইছে না আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটা খামোখা মাঠে গড়াক! রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা আছে আজও।

ফলে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ভালো সম্ভাবনা আছে। বৃষ্টি থেমে থেমে জায়গা বের করে দিলে হতে পারে কার্টেল ওভার।

যা কিছুই হোক, বাংলাদেশ-পাকিস্তানের তাতে কিছু যায় আসে না। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো, তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধ হয় বেঁচে যায় দুই দল।

এস/ আই.কে.জে


বাংলাদেশ-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250