শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনিকে উৎখাতের পরিকল্পনার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

গত ১৪ই জুলাই তেহরানে আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: ইরান ইন্টারন্যাশনাল

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ৩০ জনের বেশি সংসদ সদস্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বিষয়টি যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানে গভীর ক্ষমতার দ্বন্দ্বকে প্রকাশ করে দিয়েছে।

কট্টরপন্থীরা অভিযোগ করছেন, তুলনামূলকভাবে মধ্যপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছেন।

সাবেক রাষ্ট্রদূত ও এমপি আবুলফজল জোহরেভান্দ একটি ভাইরাল ভিডিওতে বলেন, ‘পেজেশকিয়ান সরকার ইসলামি বিপ্লবকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ করে দেবেন। তারা মনে করেন, বিপ্লবের অবসান ঘটিয়ে ও খামেনির শাসন শেষ করে একটি নতুন যুগ শুরু করা যাবে এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া সম্ভব হবে।’

তবে এ ধরনের বক্তব্যকে অনেকেই অতিরঞ্জিত মনে করছেন। খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের স্পষ্টভাবে পেজেশকিয়ানের ওপর চাপ প্রয়োগের বিরোধিতা করেছেন। সংবাদমাধ্যম আসর-ই ইরানকে তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল ও সংগঠন প্রেসিডেন্টের রাজনৈতিক যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এটি একটি ভুল পদক্ষেপ।’

১৩ই জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার স্টাফদের উদ্দেশে বলেছিলেন, ‘আমাদের অন্যের ওপর নিজের মত চাপিয়ে দেওয়ার অধিকার নেই। যারা আমাদের বিরোধিতা করেন, তারা সবাই আমাদের শত্রু নন। জবরদস্তির মাধ্যমে নিজের লোক বেছে নেওয়া উচিত নয়।’

এদিকে সংস্কারপন্থীরা বলছেন, যুদ্ধ-পরবর্তী ঐক্যের বদলে ইরানে এখন বিপজ্জনকভাবে বিভাজন বাড়ছে। দেশটির সরকারের সাবেক মুখপাত্র আলী রাবিয়ি ১০ই জুলাই দৈনিক এতমাদ-এ লিখেছেন, ‘বিস্ফোরণের ধুলা এখনো বসেনি, অথচ সমাজে বিভক্তির শব্দ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের চেয়েও জোরালো। এই বিভাজন ঠেকানো জরুরি—কারণ এটাই আগ্রাসীরা চায়।’

জে.এস/

মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250