বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

গুলিবিদ্ধ ডিবি সদস্যদের দেখতে ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছেন না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। রাজধানীর ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৯শে জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছেন। এক কনস্টেবল পায়ে ও এএসআই পেটে গুলিবিদ্ধ হয়েছেন। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করেননি, পিস্তল ইউজ করছেন। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল (বুধবার) রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করেন। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়েন। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’


স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250