শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

শীতের সকালে খান দুধ-বড়া পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের কুয়াশা ভেজা সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। এরই মধ্যে হয়তো অনেকের ঘরেই পিঠা তৈরির ধুম পড়ে গেছে। কেউ খাচ্ছেন দুধ চিতই, কেউবা ভাঁপা পিঠা কিংবা পাকন পিঠা। তেমনই সুস্বাদু এক পিঠা হলো দুধ-বড়া পিঠা। চাইলে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন জিভে জল আনা এই পিঠা। রইলো রেসিপি-

উপকরণ

১. ময়দা

২. কোড়ানো নারকেল

৩. চিনি

৪. লবণ

৫. পানি

৬. কাজু বাদাম কুচি ও

৭. কিসমিস।

আরো পড়ুন : আলুর কালোজাম মিষ্টি!

পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প পানি (পরিমাণ মতো) দিয়ে মেখে নরম ডো তৈরি করে নিতে হবে। তালের বড়া বানানোর জন্য যতটা নরম ডো তৈরি করা হয় সেভাবেই মেখে নিন সব উপকরণ। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধের সঙ্গে দিতে হবে এলাচ ও দারুচিনি।

ফুটতে থাকা দুধের মধ্যে অল্প অল্প ময়দার ডো নিয়ে (বড়ার আকারে) দিয়ে দিতে হবে। দুধের পরিমাণ বুঝে ময়দার মিশ্রণ দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠা নাড়া যাবে না। ১/২ বার ফুটে উঠলেই পিঠা দুধের উপর ভেসে উঠবে, তখনই চিনি ও লবণ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে।

মেখে রাখা ময়দার ডো’তে চিনি ও লবণ দেওয়া আছে তাই দুধের মধ্যে চিনি ও লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। দুধে পিঠা দেয়ার আগে চিনি দিলে পিঠা সেদ্ধ হবে না। তাই পিঠা দেওয়ার কিছুক্ষণ পর চিনি দিতে হবে।

অল্প সময় জ্বাল দিলেই (৫/৬ মিনিট) পিঠা সেদ্ধ হয়ে যাবে ও দুধ বেশ ঘন হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিন। দুধ একটু পাতলা থাকতেই নামিয়ে নিন। না হলে নামানোর পর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার সার্ভিং ডিশে পিঠা নিয়ে উপরে বাদাম কুচি ও কিসমিস ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দুধ বড়া পিঠা।

এস/ আই.কে.জে/


দুধ-বড়া পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250