বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

চুলের যত্নে ডাবের পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে গরম, গলা ভেজাতে অনেকেরই পছন্দ ডাবের পানি। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর এই পানীয় শরীরের জন্য খুবই উপকারী। আবার অনেকেই বসন্তের দাগ-ছোপ দূর করতে ত্বকে ডাবের পানি লাগান। চুলের যত্নেও ডাবের পানি একই রকম ভাবে কার্যকারী। নিয়মিত ডাবের পানি দিয়ে চুল ধুলে ঠিক যা যা উপকার পাবেন চলুন জেনে নেওয়া যাক-

ডাবের পানিতে এমন কিছু উপাদান রয়েছে, যা চুলের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে মাঝখান থেকে চুল সহজে ভেঙে পড়ে না। আগা ফাটার সমস্যা থাকলে তা-ও প্রতিরোধ করে।

আরো পড়ুন : চুলের গোড়া মজবুত করার ২টি ঘরোয়া প্যাক

মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ডাবের পানি। এই পানীয়র মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ। নিয়মিত ডাবের পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকে কোনও রকম ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে না।

ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো কিছু খনিজ। যা চুল লম্বা করতে সাহায্য করে। চুলের ফলিকলগুলি মজবুত করতেও এই পানীয়ের ভূমিকা রয়েছে।

রুক্ষ চুলে সহজেই জট পড়ে যায়। চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে ঝরে পড়া চুলের পরিমাণ তাই বাড়তে থাকে। রাসায়নিক দেওয়া কন্ডিশনার কিংবা সিরামের বদলে ডাবের জল ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে সহজেই রেহাই মেলে।

মাথার ত্বকের স্বাভাবিক পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে ডাবের জল। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে গেলে মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখা জরুরি।

এস/ আই.কে.জে/

চুলের যত্ন ডাবের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250