সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

বৃষ্টির দিনে করুন ওয়াটারপ্রুফ মেকআপ, রইলো টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি হতে পারে। কখনও দেখা যায়, তৈরি হয়ে বাইরে বের হতেই বৃষ্টি পড়তে শুরু করেছে! এক্ষেত্রে  নিয়মিত যারা মেকআপ করে বাইরে বের হন, দেখা যায় হঠাৎ বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। তাই এ সময় প্রয়োজন ওয়াটারপ্রুফ মেকআপের। এই মেকআপের কাজই হলো ঘাম, বৃষ্টি কিংবা মুখ ভেজালেও মেকআপ গলবে না। রইলো বৃষ্টির দিনে ওয়াটারপ্রুফ মেকআপের টিপস!

মেকআপ আর্টিস্টদের মতে, বর্ষাকালে গাঢ় মেকআপ না করাই ভালো। এছাড়া বৃষ্টির দিনে মেকআপ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত তা হলো-

১. বৃষ্টির সময় মুখে কোনো ধরনের ফাউন্ডেশন বা ক্রিম না লাগালেই ভালো। শুধু একটু ফেস পাউডার লাগান। তাও একেবারে হালকাভাবে।

আরো পড়ুন : তারুণ্য ধরে রাখতে মেনে চলুন জাপানিদের ‘হারা হাচি বু’ নীতি

২. ক্রিমের পরিবর্তে এই আবহাওয়ায় শসার রস ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে তুলো দিয়ে মুখে ঘষে নিন। এটি মুখে উজ্জ্বলতা দেয়।

৩. বর্ষাকাল বলে লিপবাম স্কিপ করবেন না। লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করুন। গাঢ় লিপস্টিক বর্ষায় ঠোঁটে দারুণ লাগবে।

৪. আই পমেড ব্যবহার করে ভ্রু’র শেপ দিতে পারেন। এতে আপনার ভ্রু কৃত্রিম দেখাবে না।

৫. আপনি যদি কোনো পার্টিতে বা ঘুরতে যান তাহলে আইলাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করুন।

৬. গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুল প্রায়ই ভিজে যেতে পারে। এতে খুশকি বা অন্যান্য সমস্যা হতে পারে। তাই ভিজে গেলে চুল অবিলম্বে শুকিয়ে নিন।

৭. বর্ষায় অতিরিক্ত আর্দ্রতার কারণে চুল আঠালো হয়ে যায়। তাই সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করুন।

এস/ আই.কে.জে/

ওয়াটারপ্রুফ মেকআপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250