বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ঈদের আগে ঘরে বসেই করুন হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুলের যত্নে জনপ্রিয় এক ট্রিটমেন্ট হলো কেরাটিন। চুলের হারিয়ে যাওয়া কেরাটিন ফিরিয়ে দিতেই এই ট্রিটমেন্ট করা হয় বিভিন্ন পার্লার কিংবা বিউটি স্যালুনে। কেরাটিন আমাদের চুলে উপস্থিত একটি প্রাকৃতিক প্রোটিন। যা সূর্যের আলো, দূষণ ও রাসায়নিক সমৃদ্ধ জিনিস ব্যবহারের কারণে তা কমতে শুরু করে। এ কারণে চুল শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেকেই বিউটি স্যালনে কেরাটিন ট্রিটমেন্ট করাতে যান। তবে কর্মব্যস্ততার খাতিরে, চুলে ক্ষতি হওয়ার ভয়ে কিংবা ব্যয়বহুল হওয়ায় অনেকেই প্রফেশনাল কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন না। তবে চাইলে ঈদের আগেই ঘরে বসেই করুন হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট তাও ঘরোয়া উপায়ে-

আপনার চুলে কেরাটিন ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না তা বুঝবেন কীভাবে? 

যদি দেখেন চুল অতিরিক্ত উসকো খুশকো হয়ে যাচ্ছে কিংবা আঁচড়ানোর পরও চুল অগোছালো বা ফুলে ফুলে থাকছে ও সহজে সেট করা যাচ্ছে না তখন বুঝবেন আপনার চুলের কেরাটিন নষ্ট হয়ে গেছে।

চুলের আর্দ্রভাবে ঘাটতি থাকলে আগা শক্ত হয়ে যায়। এক্ষেত্রে এক গোছা চুল ধরে আগার দিকে খেয়াল করুন। চুলের আগা নিচের দিকে ঝুলে থাকার বদলে যদি সোজা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার চুল রুক্ষ্ম হয়ে পড়েছে। এমন দেখলে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন।

ঘরোয়া উপায়ে কেরাটিন ট্রিটমেন্ট করবেন যেভাবে-

আরো পড়ুন : ঈদুল আজহায় যেভাবে সাজবেন

কেরাটিন মাস্ক তৈরিতে যা লাগবে-

>>সাদা চালের নরম ভাত পরিমাণমতো

>> নারকেলের দুধ ৬ টেবিল চামচ ও

>> নারকেল তেল ২ টেবিল চামচ।

কেরাটিন মাস্ক কীভাবে ব্যবহার করবেন?

ভাত ও কোকোনাট মিল্ক ভালো করে ব্লেন্ড করে নিন। কোকোনাট মিল্ক অবশ্যই চালের দ্বিগুণ পরিমাণের হতে হবে। মিশ্রণটি মসৃণ ক্রিমের মতো হতে হবে। এরপর এতে প্রয়োজনমতো নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন।

মাস্ক তৈরির পর তা চুলে লাগানোর পালা। অল্প অল্প করে চুল নিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত ব্যবহার করুন এই মাস্ক। সব চুলে সমানভাবে ক্রিম লাগানো হলে চুল খোলা রাখুন, যদি চুল ছোট হয়। বড় চুল হলে শুধু হেয়ারব্যান্ড দিয়ে পনিটেইল করে রাখুন। বেশি পেঁচিয়ে বাঁধবেন না।

কেরাটিন মাস্ক চুলে ২০-৩০ মিনিট রাখতে হবে। নির্ধারিত সময়ের পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শুধু পানিতে ধুলে প্যাক ভালো পরিষ্কার হবে না।

হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন। তারপর চুল হালকা ভেজা অবস্থাতে আয়রন করে নিন। এবার দেখুন চুলে ফিরে এসেছে চকচকে ভাব।

তবে কেরাটিন করার আগে অবশ্যই চুল পরিষ্কার করে নিন। ঘষে ঘষে কখনোই চুলে প্যাক ব্যবহার করবেন না। একেকটা গোছা ধরে আলতো করে উপর থেকে নিচে লাগাতে হবে।

স্ক্যাল্পে লাগালেও ক্ষতি নেই, চুলে যাতে প্রোটিন ঢোকে সেটাই আসল। যাদের চুল সামান্য রুক্ষ্ম তারা ঘরোয়া এই উপায়ে প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন। ভালো ফলাফল পেতে মাসে সর্বোচ্চ দু’বার করুন এই ট্রিটমেন্ট।

এস/ আই.কে.জে/



চুলের যত্ন কেরাটিন ট্রিটমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250