মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফোন হ্যাক হলে হতাশ না হয়ে প্রথমেই যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব হচ্ছে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।  তবে স্মার্টফোন যে কোনো সময় হ্যাক হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। অ্যাপ যতই আন-ইনস্টল করুন বা ফোন রিস্টার্ট দিন না কেন, তাতে হ্যাক হওয়া থেকে মুক্ত হওয়া যায় না। যদি ফোন হ্যাক হয়েই যায় তাহলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে হতাশ না হয়ে প্রথমেই যে কাজগুলো করবেন-

প্রথমেই ফোনটি ইন্টারনেট কানেকশন মুক্ত করতে হবে। এর পর ফোন বন্ধ করে সিমগুলো খুলে ফেলুন। তৃতীয় পদক্ষেপ হিসেবে সিমহীন অবস্থায় ফোনের সেটিংয়ে ঢুকে ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনে ঢুকে সেটি চালু করুন। ফলে আপনার মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে।

আরো পড়ুন : শীতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন জানা আছে কি?

তবে এতে একটা ক্ষতি হতে পারে, আপনার মোবাইলে থাকা সব ফোন নম্বর, ছবি, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তবে এর ফলে, আপনার মোবাইলে হ্যাকারদের সেট করে দেওয়া অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। এর পর ফোন অন করে নতুনভাবে অ্যাপ ইনস্টল করতে হবে। এটাই হ্যাকারদের হাত থেকে বাঁচার একমাত্র উপায়।

তবে সাইবার ক্রিমিনালরা এমন সব প্রোগ্রামিং কোড লিখে রাখতে পারে, যা ফ্যাক্টরি রিসেটের পরেও ডিলিট হয় না। উল্টে ইন্টারনেট চালু হওয়ার পরে কিছু কিছু অ্যাপ নিজে থেকে ইনস্টলড হয়ে যাবে। এ ক্ষেত্রে যা করতে হবে তা হল, সেটিংস থেকে অ্যাপস মেনুতে প্রবেশ করা। এরপর ‘অ্যাপ লক’ অপশনে ট্যাপ করুন। হাইড করা অ্যাপের জন্য পাসওয়ার্ড দিতে হবে। হিডেন অ্যাপস অপশনে ট্যাপ করুন।

যে সব অ্যাপ হাইড করতে চান, সেগুলি সিলেক্টেড করুন। এতে আপনি যে অ্যাপ হাইড করতে চান, তা সহজে হয়ে যাবে। একটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যখনই বুঝবেন, আপনার ফোন হ্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের সেট থেকে নেট কানেকশন অফ করবেন। তাতে প্রথম অর্ধেক কাজ হয়ে যাবে। আপনার মোবাইল রিমোটে নেওয়ার অপশন বন্ধ হবে। তার পর বাকি সব।

সূত্র: ইন্ডিয়া টাইমস

এস/ আই.কে.জে/


স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250