মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

আলোচিত শাহীনকে নিয়ে যা বললেন তার ভাই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে পুলিশি তদন্তে আক্তারুজ্জামান শাহীন নামের এক আমেরিকান প্রবাসীর নাম উঠে এসেছে।

আক্তারুজ্জামান শাহীন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আসাদুজ্জামান কাঠু মিয়ার ছোট ছেলে ও কোটচাঁদপুর পৌরসভা মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই।

বৃহস্পতিবার (২৩শে মে) দুপুরে কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আক্তারুজ্জামান শাহীন পরিবার নিয়ে আমেরিকা বসবাস করেন। তিনি সেখানের নাগরিকত্ব পেয়েছেন। মাঝে মধ্যে তিনি কোটচাঁদপুর আসেন। কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের একটি বাগান বাড়ি রয়েছে। আমেরিকা থেকে আসলে সেখানে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন গণমাধ্যমকে জানান, ওই বাগান বাড়িতে বিভিন্ন সময় নামীদামি অনেক লোক আসা যাওয়া করেন। রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী মেয়েদের নিয়ে আমোদ প্রমোদ করা হয়।

আরো পড়ুন: এমপি আনার হত্যা : শাহীনের নির্দেশে লাশ গুম করে কিলার আমানুল্লাহ

আক্তারুজ্জামান শাহীনের সেজো ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে বলেন, আমার বা আমাদের পরিবারের সঙ্গে তার (আক্তারুজ্জামান শাহীন) কোনো যোগাযোগ নেই। কোথায় কী ব্যবসা করে কিছুই জানি না। ২-৩ বছর পর পর দেশে আসে। মাঝে মধ্যে ভারতে যায়। পরিবারের কারো কাছে কিছুই বলে না।

তিনি আরও বলেন, আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না বা বিশ্বাস করতে পারছি না যে আমার ভাই এমন একটা ঘটনা ঘটিয়েছে। এখন যেহেতু তদন্তে তার নাম আসছে, সেহেতু তদন্ত হোক। সত্যিই যদি আমার ভাই দোষী হয় তাহলে দেশের প্রচলিত আইনে সাজা হবে। আমরা আইনের ঊর্ধ্বে না।

এইচআ/  


ঘাতক আনার হত্যাকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250