রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

রামমন্দির উদ্বোধনে দুহাত তুলে নাচলেন এই ‘ড্রিম গার্ল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ৭৫ বছর বয়সী অভিনেত্রীর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

সোমবার (২২শে জানুয়ারি) রামমন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার অযোধ্যায় গিয়েছিলেন মথুরার এই সাংসদ। গত কয়েকদিন ধরেই ছিলেন অযোধ্যায়। সেখানে স্বামী রামভদ্রাচার্যের আয়োজনে তৈরি বিশেষ ‘রামায়ণ’-এ সীতার ভূমিকা পালন করেছেন তিনি। এদিন কাঞ্জিভরম শাড়ি পরে অনুষ্ঠানে যান। এক কাঁধে ঝোলানো ছিল শাল।

দর্শক আসনের প্রথম সারিতেই ছিলেন হেমা মালিনী। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার সঙ্গেই দুহাত তুলে নেচেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: রেখার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন অমিতাভ

এর আগে রামমন্দির নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী বলেন, এমন সময়ে এখানে (অযোধ্যা) আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। পুরো বলিউড এখন রামময়, এমন মন্তব্যও করেন তিনি।

হেমা মালিনী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিতের মতো তারকাকে। অনুপম খের আসেন কাশ্মিরি পোশাক পরে। অনুষ্ঠানে গান গেয়েছেন সোনু নিগম, শংকর মহাদেবন, অনুরাধা পাড়োয়াল। 

এসি/ আই. কে. জে/ 


রামমন্দির ‘ড্রিম গার্ল’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250