শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগনি রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবে তাকে আগামী ২২শে জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।

আজ রোববার (১৫ই জুন) দুদক প্রধান কার্যালয় থেকে টিউলিপের ঢাকার পাঁচটি ঠিকানায় এসব নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এসব চিঠি পাঠানো হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে দুটি ফ্ল্যাট দখল নেওয়ার অভিযোগ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। উল্লেখিত অভিযোগের বিষয়ে আগামী ২২শে জুন দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য আপনাকে পুনরায় সবিনয় অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে আপনি উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এইচ.এস/

টিউলিপ সিদ্দিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250