বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

সংরক্ষিত নারী আসন

নিপুণ, শাহনূর, সাবা সহ অর্ধডজনের বেশি তারকা মনোয়ন ফরম কিনেছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। সংরক্ষিত নারী আসনের জন্য শোবিজ অঙ্গনের অর্ধডজনের বেশি তারকা মনোয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম গ্রহণকারী অভিনেত্রীরা হলেন- অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি। তাদের মধ্যে প্রায় ১২ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ঊর্মিলা শ্রাবন্তী কর।

সকাল সোয়া ১০টার দিকে অভিনেত্রী সোহানা সাবা নিজে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম নিতে আসেন অভিনেত্রী নিপুন আক্তার। দুপুর সাড়ে ১২টায় মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

দলের মনোনয়ন পেতে আশাবাদী ঊর্মিলা শ্রাবন্তী কর। বললেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমি অনেক আশাবাদী। যেহেতু আমার রাজনীতির ক্যারিয়ার অনেক লম্বা। এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করেছি। মনোনয়ন পেলে কাজের পরিধিটা আরও লম্বা হবে।

আরো পড়ুন: মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা : অপু বিশ্বাস

মনোনয়ন ফরম কেনার পর অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। এছাড়া নারীদের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শোবিজ অঙ্গন থেকে অংশগ্রহণ করেছিলেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহি, ডলি সায়ন্তিনী, নকুল কুমার বিশ্বাস। যাদের মধ্যে অধিকাংশই পরাজয়ের মুখ দেখেছেন। জয়ের দেখা পেয়েছেন আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ।

এসি/ আই. কে. জে/ 

নিপুণ শাহনূর মনোয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250