রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার *** আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি *** একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান *** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান *** ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পপন্থি-বামপন্থির লড়াই: আজ ভোট, মুখোমুখি লুলা ও ফ্লাভিও *** এশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর

আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি: উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

উরফি মানেই নিত্যনতুন চমক। নিজের উদ্ভট পোশাক পরিচ্ছেদের কারণে বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। তার অনুসারীর সংখ্যাও কম না। সোশ্যাল মিডিয়ায় যেকোনো ছবি পোস্ট করলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। 

তবে এবার যেন উরফি ভক্তদের একটু চমকে যেতে হলো। ঘুম থেকে উঠেই মেকআপ ছাড়া কিছু ছবি তুলেছেন তিনি। যেখানে  চোখ-মুখ-ঠোঁট ফোলা, লাল অবস্থায় দেখা মেলেছে মডেলের। 

ছবিগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ কী হলো এই ইন্টারনেট সেনসেশনের? যেই প্রশ্নের উত্তর উরফি নিজেই জানিয়েছেন। 

আরো পড়ুন: সাবেক প্রেমিকাকে হত্যাচেষ্টায় গ্রেফ্তার অভিনেতা

অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার মুখ নিয়ে প্রচুর মন্তব্য শুনছি। অনেকে ভাবছেন মুখে ফিলার করিয়েছি। তবে এটি সত্য নয়। আমার অ্যালার্জি আছে, যে কারণে মুখ বেশিরভাগ সময় ফুলে থাকে। দু'দিন অন্তর ঘুম থেকে উঠে দেখি মুখ ফুলে আছে। এজন্যেই আমি সব সময় চরম অস্বস্তিতে থাকি।’

উরফি আরো লেখেন, ‘এটা ফিলার না বন্ধুরা, এটা অ্যালার্জি। আমার ইমিউনোথেরাপি চলছে, কিন্তু এরপর যদি আমার মুখ ফোলা দেখেন, জানবেন যে আমি সেই খারাপ অ্যালার্জি দিনের মধ্যে দিয়ে যাচ্ছি।’

এই মডেল বলেন, ‘আমি আমার স্বাভাবিক ফিলার এবং বোটক্স ছাড়া আর কিছুই করতে পারিনি। এটা ১৮ বছর বয়স থেকে করে আসছি। আমার মুখ ফোলা দেখলে, আর ফিলার না করার পরামর্শ দেবেন না দয়া করে। শুধু সহানুভূতিই যথেষ্ট।’ 

এসি/


উরফি জাভেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250