রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

ভারতের সর্বকনিষ্ঠ এমপি হলেন গৃহবধূ সঞ্জনা জাটভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে এই মুহূর্তে খবরের শিরোনামে সঞ্জনা জাটভ নামের এক গৃহবধূ। রাজস্থানের ছোট্ট একটি গ্রামের বাসিন্দা ভারতের সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভরতপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই গৃহবধূ। প্রত্যন্ত গ্রামের এক গৃহিণী এখন এমপি।

ভারতের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্যের তালিকায় প্রথমে উঠেছে সঞ্জনার নাম। তার বয়স এখন ২৫ মাত্র। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার জেলায় তার দলের প্রার্থী তথা সাবেক এমপি রামস্বরূপ কোলিকে হারিয়েছেন সঞ্জনা। তিনি ছিলেন কংগ্রেসের প্রার্থী।

সঞ্জনার বাড়ি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আলওয়ার জেলার সমুচী নামক গ্রামে।

সঞ্জনা জাটভের জন্ম ১৯৯৮ সালের পহেলা মে ভরতপুর জেলার ভুসাওয়ার গ্রামে। ২০১৬ সালে বিয়ের পর সমুচী গ্রামে স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন। তার স্বামী কাপ্তান সিং রাজস্থান পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। স্বামীর উৎসাহে বিয়ের পরে স্নাতক হন সঞ্জনা। এরপরে এলএলবি ডিগ্রিও অর্জন করেন।  

তার ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। আর তার স্বামীর ইচ্ছা ছিল স্ত্রী রাজনীতির মাঠে নামুক। স্বামীর সহায়তায় পড়াশোনা শেষে রাজনীতিতে যোগ দেন সঞ্জনা। মামাশ্বশুর ছিলেন গ্রামপ্রধান। তার হাত ধরেই রাজনীতির মাঠে পা রাখেন সঞ্জনা। আলওয়ার জেলা পরিষদের সদস্য হন। আর সেই জেলা পরিষদের সদস্য এখন বসবেন ভারতের সংসদ ভবনে।  

আরো পড়ুন: ইউক্রেনের সেনাবাহিনীতে বেড়েছে নারীদের সংখ্যা

তবে সফলতা হেসেখেলে আসেনি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের স্বাদ নিতে হয় তাকে। যে কষ্ট সইতে না পেরে সঞ্জনার বাবা মারা যান।

গত বিধানসভা নির্বাচনে আলওয়ারের কাঠুমার আসন থেকে চারবারের বিধায়ক বাবুলাল বৈরওয়ার টিকিট কেটে দিয়ে সঞ্জনা জাটভকে প্রার্থী করেছিল কংগ্রেস দল। নির্বাচনে তিনি মাত্র ৪০৯ ভোটের ব্যবধানে হেরে যান।

 হাল ছাড়েননি সঞ্জনা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও লোকসভায় কংগ্রেসের প্রার্থী হন। হারান বিজেপির হেভিওয়েট প্রার্থীকে।

সঞ্জনা জাটভ গণমাধ্যমকে বলেন,‘জনগণ আমাকে অনেক ভালবাসা আর সাহস জুগিয়েছে। বিধানসভা ভোটে হেরে গেছি বলে মনেই হয়নি। দলও মনে করেনি যে আমি একজন পরাজিত প্রার্থী ছিলাম। তাই আমাকে এমপি টিকিট দিয়েছে। দলের বিশ্বাসের কারণেই আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। ’

ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থীকে হারানো?

সঞ্জনার ভাষ্য, ‘আমি তো তাকে (রামস্বরূপ কোলি) পরাজিত করিনি, জনগণ হারিয়েছে তাকে। তিনি শুধু তার নিজের জেলায় নয়, তার নিজের আটারি গ্রামেও পরাজিত হয়েছেন। সেখানেও আমি বেশি ভোট পেয়েছি। ’

সঞ্জনার কর্মব্যস্ততা এখন অনেক বাড়বে। দুই সন্তানের মা এই নবনির্বাচিত এমপি বললেন, ‘আমি যখন রাজনীতির কাজে যাই, তখন শাশুড়িই সন্তানদের দেখাশোনা করেন। তবে আমি কিন্তু ঘরের কাজও করি আবার রাজনীতিও করি।

সূত্র: বিবিসি বাংলা 

এইচআ/ 

ভারত সর্বকনিষ্ঠ এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250