মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ডিম আর দুধ একসঙ্গে খাওয়া কি স্বাস্থ্যসম্মত!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই রোজ ডিম আর দুধ একসঙ্গে খান। পেট ভরাট রাখতেই হয়তো এই খাবার বেছে নেন। কিন্তু এর জন্য অন্যদিক থেকে বিপদ ধেয়ে আসছে না তো ।

ডিম আর দুধ শরীরের জন্য ভীষণ উপকারী খাবার। এই কথা আর নতুন করে বলে দিতে হয় না। প্রোটিনের জন্য কোনও খাবারে ভরসা রাখতে হলে প্রথমেই সবাই ডিমের কথা ভাবেন।

অন্যদিকে শরীরের বাড়-বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ভীষণভাবে জরুরি। আর সেই ক্যালসিয়ামের জোগান দেয় দুধ। এটি হাড় মজবুত করে। তাই ছোট্ট একরত্তিদের দুধ খাওয়া বিশেষভাবে জরুরি।

কিন্তু খাবারের গুণাগুণ বলে একটা ব্যাপার রয়েছে। বিষক্রিয়া বলেও একটি বিষয় হয়। দুধ আর ডিম পরপর খেলে সেই সমস্যা হতে পারে বলেই মনে করেন অনেক পুষ্টিবিশেষজ্ঞ।

এই দুই খাবারে থাকা ভিন্নধর্মী উপাদান পেটে গেলে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। সেই বিক্রিয়া থেকে প্রচণ্ড পেট ব্যথা, বদহজম ও অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এমনকী বিজ্ঞানীদের কথায় অতিরিক্ত গ্যাসও হতে পারে।

আরো পড়ুন: কান পরিষ্কারে কটনবাড! বিপদ হচ্ছে না তো?

শরীর ও মস্তিষ্কের জন্য দুধ ও ডিম দুটোই জরুরি। এর মধ্যে একদিকে যেমন রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, তেমনই অন্যদিকে রয়েছে ভরপুর প্রোটিন। কিন্তু পর পর এই দুটি খাবার খেলে সারাদিনই পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

তবে কেক জাতীয় খেলে সেই সমস্যা হবে না বলেই জানান বিশেষজ্ঞরা। সাধারণত, দুটি খাবার এমনি খেলেই এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। তবে সবারই যে সমস্যা হয়, তেমনটাও নয়।

এসি/ আই. কে. জে/ 





ডিম দুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250