সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

পটলের স্বাদ অমৃত হয়ে যায় শর্ষের দানা পড়লেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটল রান্না করা যায় নানাভাবে। কড়কড়ে ভাজা বা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেন অনেকেই। শর্ষে দিয়ে রেঁধে দেখেছেন কখনো। ঝাঁজওয়ালা স্বাদের এই রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণাশর্ষে পটল।

উপকরণ: পটল ৮টি (বড় আকারের), সাদা শর্ষে দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ ২–৩টি (স্বাদমতো), হলুদগুঁড়া আধা চা-চামচ, পানি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, শর্ষের তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ।

আরো পড়ুন: গরমে ঘরে স্বস্তি পেতে 

প্রণালি: আস্ত পটল অল্প খোসা রেখে (স্ট্রাইপ বা ডোরাকাটা নকশার মতো করে) ছিলে নিতে হবে। ওপর ও নিচ দিকে অল্প চিরে নিতে হবে যাতে ভেতরে লবণ, মসলা ঢোকে। আধা চা-চামচ হলুদ থেকেই দুই চিমটি হলুদ, অল্প লবণ মেখে আধা ঘণ্টা রেখে দিন।

অন্য দিকে শর্ষে, কাঁচা মরিচ ও লবণ একসঙ্গে মিহি করে বেটে নিন। এবার কড়াই বা প্যানে তেল দিয়ে অল্প আঁচে পটলগুলো ভেজে তুলে নিতে হবে। পটল ভাজা তেলের মধ্যেই বাটা মসলা, বাকি হলুদগুঁড়া আর আধা কাপ পানি দিয়ে দিন।

ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা পটল আর চিনি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

এসি/ আই. কে. জে/

পটল স্বাদ অমৃত শর্ষে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250