বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা

ভাঙতে বসা দাম্পত্য সম্পর্ক ঠিক করবেন কিভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দাম্পত্য সম্পর্কে বিভিন্ন কারণে মনোমালিন্য হয়ে থাকে। ভুল বোঝাবুঝি, মতের অমিল, অনিশ্চয়তা, সন্দেহপ্রবণতা ইত্যাদি কারণে একটি মজবুত সম্পর্কও চোখের পলকেই ভেঙে যায়। একটি রিলেশনশিপে নানা সময়ে সমস্যা দেখা দিতেই পারে, তাই বলে সম্পর্ক শেষ না করে বরং নিজেদের সমস্যাগুলোর সমাধান করে সমোঝতা করা উচিত দু’পক্ষেরই।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকটি সম্পর্ক তৈরি হয় পারস্পরিক বিশ্বাস ও সমোঝতার মধ্যে দিয়ে। এই বিশ্বাসই ভালোবাসার ভিত মজবুত করে। তবে মজবুত ভিত বানাতে গেলে নিজেদের অনেক পরিশ্রম করতে হয়।

বর্তমানে সম্পর্ক বিচ্ছেদ সবার কাছেই যেন সহজ একটি বিষয়। তবে কারও কারও ক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলার থেকে তা ভুলে থাকা বেশি কষ্টের।

বিশেষজ্ঞদের মতে, কোথাও একটু সম্ভাবনা থাকলেও চেষ্টা করুন। ভাঙতে বসা সম্পর্কও ঠিক করা সম্ভব। যদি দু’জনে চান তাহলে শত ভুল বোঝাবুঝি অতিক্রম করে আবারও শুরু করতে পারেন। জেনে নিন-

সরি বলুন

ছোট্ট একটি শব্দ 'সরি'। এটি বলে ফেললেই সবকিছুর সমাধান হয়ে যায়। ক্ষমা চাইলে কেউ কারও কাছে ছোট হয়ে যায় না। এতে নিজেদের মধ্যে বন্ডিং আরও বাড়ে। তাই ক্ষমা চাইতে শিখুন।

আরো পড়ুন : ৭ ঘণ্টার কম ঘুমালে যা হয়

খোলাখুলি কথা বলুন

সম্পর্ক ভাঙার পরিস্থিতিতে চুপ করে না থেকে বরং খোলাখুলি শেষবারের মতো কথা বলুন। দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

সমঝোতা করুন

কম্প্রোমাইজ বা সমঝোতা করতে শিখুন। প্রিয়জনের কাছে প্রয়োজনে হার মানুন। তার কাছে জিততে গিয়ে নিজের ক্ষতিই করে বসবেন। তাই নিজের সঙ্গীর সঙ্গে কয়েকটি বিষয়ে সমঝোতায় আসতেই হবে।

সমস্যা খুঁজে বের করুন

আপনাদের দুজনের মধ্যে কোন বিষয়টি নিয়ে সমস্যা শুরু হয়েছে, তা নির্দিষ্টভাবে খুঁজে বের করুন। তাহলেই সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি এক বিষয়ের সঙ্গে অতীতের বিভিন্ন বিষয় যোগ করেন তাহলে ভুল করবেন।

ঘুরে আসুন একসঙ্গে

সম্পর্ক ভাঙার মতো পরিস্থিতিতে পৌঁছে গেলে একটু সময় বের করুন। তারপর না হয় শেষবারের মতো ঘুরতে বের হন। দেখবেন সমস্যা অনেকটাই মিটে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250