সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

রাস্তার কুকুরকে ভয় পেলে জেনে নিন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাস্তার অলিগলিতে কুকুরের আনাগোনা আগের চেয়ে বেড়ে গেছে। অনেকেই রাস্তার এসব কুকুরকে ভয় পান। কুকুর যদি তেড়ে আসে, তাহলে তো কথাই নেই। কুকুরের হাত থেকে বাঁচতে কয়েকটি টিপস মাথায় রাখুন সবসময়। তাহলে আর কোনও বিপদ হবে না।

সরাসরি চোখের দিকে তাকাবেন না

রাস্তার কুকুর আপনাকে দেখে চেঁচালে তার চোখে চোখ রাখবেন না। এটাকে সে হুমকি ভেবে আরও আগ্রাসী হয়ে ওঠে। বরং শান্ত থাকুন। হঠাৎ করে পালানোর চেষ্টা না করাই ভালো।

দূরত্ব বজায় রাখুন

রাস্তার কুকুর শুধু চেঁচায় না, কামড়ও দিতে পারে। তাই এমন রাগী বা ভয় পেয়ে যাওয়া কুকুরকে দেখলে তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। এতে সে সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না।

দৌড়াবেন না

কুকুরকে চেঁচাতে দেখলেই অনেকে দৌড়াতে শুরু করে দেন। যা সব থেকে ভুল কাজ। তাই ভুলেও যাই হয়ে যাক, দৌড়াবেন না, এতে কুকুর আরও আগ্রাসী হয়ে আপনার দিকে ছুটে আসবে।

আরো পড়ুন: ওজন বাড়ার ভয় ভুলে মাঝরাতে খেতে পারেন যেসব খাবার

সুরক্ষার জন্য হাতে কিছু রাখুন

কুকুরের থেকে সুরক্ষিত থাকতে হাতে লাঠি রাখুন। কুকুর খুব আগ্রাসী হয়ে আপনাকে কামড়াতে এলে সুরক্ষিত থাকতে হাতে লাঠি দিয়ে আঘাতের ভঙ্গি করতে পারেন।

নালিশ জানান

কুকুরের এই সমস্যা প্রতিদিন চলতে থাকলে স্থানীয় এলাকার প্রশাসনকে জানান। তাদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করুন।

এম/


 

রাস্তা কুকুর ভয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250