বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

লেবু পাতা দিয়ে গরুর মাংস রান্নার দুর্দান্ত রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরুর মাংস কম-বেশি সব মানুষেরই প্রিয় একটি খাবার। কিন্তু লেবু পাতা দিয়ে কখনও রান্না করে খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন এই রেসিপিটি। আশা করছি দারুণ লাগবে খেতে।

চলুন জেনে নিই তাহলে এই সহজ ও মজাদার রসিপিটি-

লেবু পাতা দিয়ে গরুর মাংস-

আরো পড়ুন : ভিন্ন স্বাদের ইলিশ পাতুরির রেসিপি

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মসলা কয়েকটি, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লেবু পাতা ৭/১০টি।

প্রণালি

তেল গরম করে পিঁয়াজ বাদামি করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন। পরিমাণ মতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবুপাতার গরুর মাংস।

এস/ আই. কে. জে/



গরুর মাংস লেবু পাতা মজাদার রসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250