শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শীতে গরম পানিতে গোসলের উপকারিতা জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চারিদিকে শীতের ঠাণ্ডা হাওয়া। শীতের কষ্ট আর ঠাণ্ডাজনিত রোগ যাদের পিছু ছাড়ে না তাদের জন্য গোসল করাটা বিড়ম্বনার। অনেকে ঠাণ্ডা পানিকে জমের মতো ভয় পান। তাই গোসলের জন্য কুসুম গরম পানি তাদের চাই-ই চাই। এ কুসুম গরম পানি আপনাকে কেবল ঠাণ্ডার হাত থেকেই রেহাই দেবে না, এর রয়েছে বেশ কিছু উপকারিতা।

চলুন জেনে নিই কুসুম গরম পানি দিয়ে গোসলের নানা গুণ:

১- গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রা বাড়ে। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের গরম পানিতে গোসল করা উচিত।

২- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায়। এর ফলে ওজন কমে।

৩- সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও গরম পানিতে গোসল করা উচিত। নিঃশ্বাসে সমস্যা হলেও গরম পানিতে গোসল উপকারে আসে।

আরো পড়ুন : ব্রণের সমাধান রান্নাঘরে

৪- গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে তাদের যন্ত্রণার উপশম হয়।

৫- উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও গরম পানি দিয়ে গোসল উপকারী। এর ফলে স্ট্রেসমুক্ত হওয়া যায়। শরীর ফিট থাকে।

৬- বাতের ব্যথা থেকে রেহাই পেতেও গরম পানি দিয়ে গোসল করতে পারেন।

৭- নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে।

৮- ত্বক সুস্থ রাখতেও গরম পানি দিয়ে গোসল করা উচিত। এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।

এস/ আই.কে.জে/

গোসল গরম পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250