সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

সম্পর্ক ধরে রাখার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্পর্কে জড়ানোটা সহজ কিন্তু সেটি ভালো উপায়ে টিকিয়ে রাখাটা বেশ কঠিন। ছোটখাট বিষয়ে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আবার ছোট ছোট বিষয় সম্পর্ককে চাঙ্গা করেও তুলতে পারে। আপনাকে শুধু জানতে হবে কোন বিষয়গুলো সম্পর্ককে ভালো রাখবে। তাহলেই দেখবেন জীবন কত সুন্দর হয়।

১. দুশ্চিন্তা এবং ভয় প্রতিটি মানুষের অবিচ্ছেদ্য অংশ। একা একা এগুলো মোকাবিলা করার চেষ্টা করবেন না। তাই নিজের দুশ্চিন্তা এবং ভয়গুলো সঙ্গীর সঙ্গে শেয়ার করতে পারেন।

২. জীবনে যেমন দুঃখ আসে; তেমনই আনন্দও আসে। একজনের সাফল্যে তাই দুজনে মিলেই আনন্দ করতে চেষ্টা করবেন। তাহলে আপনার প্রতি সঙ্গীর ইতিবাচক মানসিকতা তৈরি হবে।

৩. নিজের স্বপ্নের মানুষটিকে পেয়েছেন কি না- এরকম কখনোই ভাবতে যাবেন না। এসব বিষয় নিয়ে হয়রান হওয়া যাবে না। বরং জীবনকে উপভোগ করতে শিখুন।

৪. প্রতিটি মানুষ আলাদা। সুতরাং ব্যক্তির ইচ্ছা বিসর্জন দিয়ে সম্পর্ক ধরে রাখা যায় না। তাই নিজের স্বাতন্ত্র্যকে টিকিয়ে রাখতে চেষ্টা করুন।

৫. কখনো কখনো সুন্দর মুহূর্ত এসে হাজির হবে আপনাদের সামনে। সেই মুহূর্তগুলো দুজনে মিলেই উদযাপন করবেন। আপনাকে পাশে পেলে তার সময়টা আরও রঙিন হয়ে উঠবে।

আর.এইচ 

সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250