শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সম্প্রীতি বাংলাদেশ ও ব্যতিক্রম, গৌহাটির যৌথ উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির অসম সাহিত্য সভার রাধাগোবিন্দ বরুয়া সভাকক্ষে রোববার (২৬ নভেম্বর) সম্প্রীতি বাংলাদেশ এবং ব্যতিক্রম, গৌহাটির যৌথ উদ্যোগে 'ভারত-বাংলাদেশের সম্পর্ক একাত্তরের আলোকে' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন, আসামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. উষারঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক অমল কান্তি রাহা এবং ড. তিমির দে।

অনুষ্ঠানে বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত এবং আসামবাসীর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এই দুই প্রতিবেশী দেশের মধ্যেকার বর্তমান সম্পর্ককে পৃথিবীর যে কোনো প্রতিবেশী দেশের জন্য তারা রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন। 

এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য বক্তারা সম্প্রীতি বাংলাদেশ এবং ব্যতিক্রম, গৌহাটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজনের মাধ্যমে বাংলাদেশ এবং আসামের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সমঝোতা আরো বৃদ্ধি পাবে। আসাম রাজ্যের বাসিন্দাদের সাথে বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক যোগাযোগ তা একাত্তরে বাংলাদেশের শরণার্থীদের জন্য যেমন আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছিল, তেমনি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে তা এই অঞ্চলের মানুষের বিকাশেও সহায়ক হবে।

আই. কে. জে/

সম্প্রীতি বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250