শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পিটার হাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার পর ২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে বিএনপি মহাসমাবেশের ডাক দিয়েছে। এ অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছেন বিভিন্ন মহল।

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে দুপুর ২টা ৪০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হাস। এ সময় তিনি এ বার্তা দেন।

এ বিষয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে বা ঢাকা আশা-যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কি না জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানিয়েছি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাঁধা দেয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন, পূজায় সার্বক্ষণিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে কথা হয়েছে। 

এসকে/

যুক্তরাষ্ট্র বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাস সমাবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250