শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বিসিবির বোনাস পাচ্ছেন যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দেশে ফেরার পর বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ঘরোয়া আয়োজনে সংবর্ধনাও দিয়েছে। যদিও নির্বাচনী কাজে ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ওই অনুষ্ঠানে থাকতে পারেননি। 

তবে পরবর্তীতে আবার মাহফুজুর রহমান রাব্বিদের সঙ্গে ডিনারের আয়োজন করেন পাপন। ওই সময় কোনো ঘোষণা না এলেও, এবার এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের বোনাসের ঘোষণা দিয়েছে বিসিবি।

ক্রিকেটাররা ছাড়াও বোনাস পাচ্ছেন দলের সঙ্গে থাকা সকল কোচিং স্টাফও। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন যুব টাইগারদের নির্বাচক হান্নান সরকার। তবে তারা কত অঙ্কের টাকা বোনাস পাচ্ছেন, সেটি অবশ্য তিনি নিশ্চিত করতে পারেননি। 

জানা গেছে, দলের ক্রিকেটাররা বোনাস হিসেবে পাবেন এক লাখ টাকা করে। আর ৫০ হাজার টাকা করে পাবেন কোচিং স্টাফরা।

গত ১৯শে ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা ভৈরব থেকে যুব ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন পাপন। ওই সময় তিনি যুব চ্যাম্পিয়নদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখা করতে চেয়েছেন বলে জানান। নির্বাচনের পর ওই সাক্ষাৎ করিয়ে দেবেন বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি।

আরো পড়ুন: উসমান খাজার প্রশংসায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপ আসর। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ ভারত,আমেরিকা ও আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা। আগামী ২০শে জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ খেলবে।

এসকে/ 

বিসিবি অনূর্ধ্ব-১৯ বোনাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250