বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

আর্জেন্টিনার সর্বজয়ী গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির অবসর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে সব আন্তর্জাতিক শিরোপা জিতেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। গেল কয়েক বছরে আর্জেন্টিনার গোলবারের নিচে যেন চীনের মহাপ্রাচীর হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। আলবিসেলেস্তে টিমে মার্টিনেজের ছায়া হয়ে আছেন যে কয়জন, তাদের অন্যতম গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। নিয়মিত স্কোয়াডে থাকলেও মার্টিনেজের কারণে বেশিরভাগ সময়ই কেবল বেঞ্চ গরম করতে হয়েছে। 

এবার অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতা ফ্র্যাঙ্কো আরমানি। মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো জার্মানি

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতেও গোলকিপার ছিলেন তিনি। জাতীয় দলে অভিষেকের পর  খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। 

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

এসি/ আই.কে.জে/

আর্জেন্টিনা গোলরক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250