রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির এ মাসে ফিরতে চান শুটিংয়ে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তার। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। তখন থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ভক্তদের মনে গভীর উদ্বেগ। অনেকে জানতে চান, এখন কেমন আছেন তিনি, কবে থেকে আবার ফিরবেন শুটিংয়ে?

ভক্তদের প্রশ্নগুলো চোখ এড়ায়নি অভিনেত্রীর। সেই প্রশ্নের উত্তর দিতে গতকাল ফেসবুকে লাইভে আসেন তানিয়া। জানালেন, তিন মাস ধরে কেমোথেরাপি চলছে তার। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ; এ মাসেই ফিরতে চান শুটিংয়ে।

নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক দিন ধরে অসুস্থ, এখনো আছি। আগের চেয়ে অনেকটা ভালো। এখন কেমোথেরাপি চলছে। তিন মাস শেষ হয়েছে, আরও তিন মাস কেমোথেরাপি নিতে হবে।’

পরবর্তী চিকিৎসার বিষয়ে তানিয়া বৃষ্টি জানান, ছয় মাসের কেমোথেরাপি শেষ হলে মাথার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। ওই রিপোর্টগুলোর ফল দেখে ডাক্তার পরবর্তী চিকিৎসার বিষয়ে জানাবেন।

অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতাল আর ঘরেই কাটছে তানিয়ার জীবন। স্বাভাবিকভাবে ওজন বেড়েছে তার। ফেসবুক লাইভে নেটিজেনরা এ বিষয়ে মন্তব্য করলে তার ব্যাখাও দেন তানিয়া। অভিনেত্রী বলেন, ‘ওজন তো বাড়ার কথা। কারও যদি দুটি সার্জারি হয়, তার ওজন বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক।’

অসুস্থতার আগে সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকতেন তানিয়া। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে হঠাৎ সব থেমে যায়। নয় মাস ধরে তিনি শুটিং করতে পারছেন না। তানিয়া জানালেন, নিজের চেনা জগৎকে মিস করলেও অসুস্থতার কারণে অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে ভক্তদের দিলেন ফেরার সুখবরও। জানালেন, এ মাস থেকে কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেন, আবার কবে নাটকে ফিরব? অবশ্যই নাটকে ফিরতে চাই। ইচ্ছা আছে এই মাস থেকে আবার কাজ শুরু করার। কথাবার্তা চলছে। অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারিনি। এখনো অসুস্থ আছি, কিন্তু আগে একটু বেশি অসুস্থ ছিলাম। বর্তমানে অনেকটা ভালোর দিকে। তাই শুটিংয়ে ফেরার কথা ভাবছি।’

তানিয়া বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250