মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুলনায় স্ত্রী জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন্নবী শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ই মে) বেলা সাড়ে ১১টায় খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এই আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ গণমাধ্যমকে  বলেন, যৌতুকের দাবিতে ২০১১ সালে ২৫শে আগস্ট রাতে খুলনা মহানগরের বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এবং তার শিশুপুত্রকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭শে আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরো পড়ুন: এসএসসি পাস শিক্ষার্থীদের এক কেজি মিষ্টি আনতে স্কুলের নোটিশ!

তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই মামলায় রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান। এই রায়ে আমরা সন্তুষ্ট।

এইচআ/  

স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250