সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

কথায় কথায় ঝগড়া ও ছোটখাট বিষয়ে মন খারাপ করা যাবে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন সময়ে অসময়ে ঝগড়া দাম্পত্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। আবার অনেকেই মনে করেন কিছুটা ঝগড়ায় নাকি মিল ভালো হয়। তাই বলে তা নিয়মিত নয়। যে কারণে নিরিবিলি সংসার যাপনে ঝগড়া থেকে দূরে থাকতে হবে। সুখের সংসারে ঝগড়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। কথায় কথায় ঝগড়া, ছোট বিষয়ে মন খারাপ করা যাবে না। আর তাই সকলের জন্য রইলো কিছু টিপস-

১. একঘেয়ে রুটিন থেকে নিজেদের সরিয়ে নিন। চেষ্টা করুন রোমাঞ্চ ফেরাতে জীবনে। পারলে টুক করে কোথাও ঘুরে আসুন। কিংবা দুজনে আলাদা আলাদা সোলো ট্রিপে বা বন্ধুদের সঙ্গেও ঘুরতে যেতে পারেন।

২. কোনও বিষয় নিয়ে যদি মতপার্থক্য থাকে তাহলে একজন অন্তত চুপ থাকুন। প্রয়োজনে বিতর্ক এড়িয়ে যান।

আরো পড়ুন : ব্যথা কমাবে গান ও ছবি

৩. মন খুলে কথা বলুন, কান খুলে কথা শুনুন। আগে থেকেই আন্দাজ করে নেবেন না ঘটনাপ্রবাহ। দেখবেন এতে অশান্তি কম হবে।

৪. নিজেদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। নিজেদের সমস্যাগুলোকে নিজেরাই মিটিয়ে নিন।

৫. ভালোবাসা নিশ্চয়ই রয়েছে আপনাদের মধ্যে। খুঁজে বার করুন। প্রয়োজনে এমন কিছু কাজ একসঙ্গে করুন, যা আপনাদের দুজনেরই ভালো লাগবে।

৬. প্রত্যেকটা মানুষের উচিত অপরের খেয়াল রাখার পাশাপাশি নিজেকে ভালবাসা। অন্যের কাছে প্রত্যাশা কমিয়ে নিজেই নিজের ইচ্ছেপূরণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, যিনি একা চলার সাহস রাখেন, তিনি সমস্তরকম আবেগ-অনুভূতিজনিত সমস্যা কাটিয়ে জীবনে দ্রুত এগিয়ে যেতে পারেন। তাই নিজের স্বাদ-আহ্লাদের খেয়াল নিজে রাখা শুরু করুন আজ থেকেই।

এস/  আই.কে.জে

 


সম্পর্ক সংসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250