সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩

রুটির পুষ্টি বাড়াতে যা যোগ করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকালের নাস্তায় রুটি খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে গমের আটার রুটি, যা কার্বোহাইড্রেট এবং প্রোটিনের একটি দুর্দান্ত উৎস। কিন্তু আপনি কি জানেন, কিছু উপাদান যোগ করে রুটির পুষ্টিগুণ বাড়ানো সম্ভব? চলুন তবে জেনে নেওয়া যাক কোন উপাদানগুলো মেশালে রুটি আরও বেশি পুষ্টিকর হবে-

১. হলুদ

হলুদে থাকা কারকিউমিন এর প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুবিধার জন্য পরিচিত। প্রতি কাপ ময়দায় এক চা চামচ হলুদ যোগ করলে রুটি একটি সুন্দর সোনালী আভা এবং উষ্ণ, হালকা গন্ধ পাবে। বাত, হজমের সমস্যা, বিষণ্ণতা এবং অ্যালার্জিতে সাহায্য করার কাজ করবে এই হলুদ। এই রুটি ডাল কিংবা তরকারির সঙ্গে খেতে বেশ ভালোলাগে।

আরো পড়ুন : অসুখ-বিসুখে সেবন করুন চিরতার পানি

২. তিসি

ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তিসি আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করলে মিলবে দারুণ উপকার। পুষ্টির মান বাড়ানোর জন্য প্রতি কাপ আটায় এক টেবিল চামচ আস্ত বা সামান্য চূর্ণ তিসি যোগ করুন। জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণা অনুসারে, তিসিতে আলফা-লিনোলিক অ্যাসিড (ALA) নামক একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের শরীর তৈরি করে না। ALA প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং হার্টে কোলেস্টেরল জমা হওয়া প্রতিরোধ করতে পারে। তিসিতে থাকা উচ্চ ফাইবার উপাদান পেট ভরিয়ে রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. মেথি দানা

মেথি দানা ভিটামিন এ, সি এবং কে, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ সমৃদ্ধ। আপনার আটায় এক টেবিল চামচ মেথি দানা যোগ করে মাখিয়ে নিন। এতে রুটি সামান্য তিক্ত স্বাদের হতে পারে কিন্তু এই মসলা শরীরের জন্য অনেক উপকারিতা বয়ে আনবে। মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, ইনসুলিন উৎপাদন বাড়াতে এবং হজমের উন্নতি করতে সাহায্য করে। আটার সঙ্গে এই উপাদান মেশানোর কথা বিবেচনা করুন।

এস/


রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250