সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

সুযোগ পেলেই যে জিনিসগুলো কিনে রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিত্যদিনের এমন অনেক কিছু আছে যা আমাদের প্রতিনিয়তই লাগে। ফুরিয়ে গেলেই আবার কিনতে হয়। আর নতুন দোকান উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়, মৌসুমের শেষ উপলক্ষে ছাড়, ক্লিয়ারেন্স ছাড়, ইয়ার এন্ড ছাড়, শীতকালে গ্রীষ্মকালীন পণ্যে ছাড়, গ্রীষ্মে শীতের পণ্যে ছাড়—এগুলো সারা বছর চলতেই থাকে। বিশেষ করে ডিসেম্বর মাসটা ছাড়ে পোশাক কেনাকাটা করার মাস। অনেকেই এই সময় ঈদ থেকে শুরু করে সারা বছরের পোশাক ও উপহারসামগ্রী ছাড়ে কিনে রাখেন। তারপর সারা বছর প্রয়োজন বুঝে আলমারি থেকে বের করে মোড়ক খুলে অন্যদের চমকে দেন। জেনে নেওয়া যাক, সুযোগের সদ্ব্যবহার করে জামাকাপড় ও অন্যান্য ফ্যাশনপণ্য ছাড়াও কোন জিনিসগুলো কিনবেন-

আরো পড়ুন : ঝগড়ার মধ্যে বিরতি নিন ৪০ মিনিট!

পরিষ্কারক সামগ্রী

মহামারির সময় পরিষ্কারক সামগ্রীর চাহিদা বেড়ে গিয়েছিল ব্যাপক আকারে। হ্যান্ড স্যানিটাইজার, ক্লিনার হয়ে গিয়েছিল ‘বাঘের দুধ’। মহামারি পরবর্তীকালে সেই ‘বাঘের দুধ’এখন বেশ প্রতুল। তাই হাতে টাকা থাকলে কিনে রাখুন এসব পরিষ্কারক সামগ্রী। কেননা এগুলোর প্রয়োজন কখনোই ফোরাবে না।

মসলাদ্রব্য

এই উপমহাদেশের মানুষেরা মসলাদার খাবার খেতে বেশ পছন্দ করে। তবে সব মৌসুমে সব মসলা পাওয়া যায় না। অ-মৌসুমে কোনো মসলা কিনতে হলে গুনতে হয় বাড়তি টাকা। আবার অনেক সময় পাওয়াও যায় না। তাই প্রয়োজনীয় মসলা কিনে মজুত করে রাখলে বেশ ভালো হয়। প্রয়োজনের সময় যাতে হাত বাড়ালেই পাওয়া যায়।

টয়লেট্রিজ

টিস্যু পেপার, টয়লেট পেপার, টয়লেট পরিষ্কারের নানা অনুষঙ্গ আমাদের লাগেই। কেননা একটা পরিচ্ছন্ন, নিরাপদ, স্বাস্থ্যকর টয়লেট আমাদের সবারই চাওয়া।

প্রয়োজনীয় ওষুধ

দরকারি ওষুধ যেমন গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, অ্যালার্জি, পেটব্যথা, ডায়রিয়া, ওরাল স্যালাইন, শিশুর ঠান্ডা–কাশি–জ্বর, হুট করে কেটে গেলে, পুড়ে গেলে লাগে এ রকম ওষুধ কিনে রাখতেই পারেন। ‘ইমার্জেন্সি’ সময়ে কাজে দেবে।

তবে হ্যাঁ, এগুলো সংকটের সময়ের কথা ভেবেই কিনে রাখবেন। কখনোই অতিরিক্ত পরিমাণে মজুত করবেন না। সেটা অনৈতিক ও আইনবিরোধী। আর মেয়াদের বিষয়টাও মাথায় রাখবেন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এস/ আই.কে.জে/



ফ্যাশন উপমহাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250