বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ *** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন গাঁদা ফুল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাঁদা ফুল ত্বকের পরিচর্যাতে বেশ উপকারী। আয়ুর্বেদ অনুযায়ী, গাঁদার পাতা ত্বকের কাটা-ছেঁড়া বা ক্ষত সারাতে সাহায্য করে। রূপবিশেষজ্ঞরা বলেছেন, গাঁদা ফুলের নির্যাস ত্বককে ঠান্ডা রাখে যা ব্রণ কমাতে সহায়ক। একই সঙ্গে এটি রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতেও কার্যকর।

গাঁদা ফুলের উপকারিতা

বিজ্ঞান বলছে, গাঁদা ফুলে রয়েছে ৮.৩৬% প্রাকৃতিক এসপিএফ, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এছাড়া রোদে পোড়া ত্বকের কালচে দাগ দূর করতে এবং তারুণ্য ধরে রাখতে প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

কিভাবে ব্যবহার করবেন?

গাঁদা ফুল দিয়ে ঘরোয়া ফেস প্যাক তৈরি করা যায়। তবে ব্যবহার করার আগে হাতে প্যাচ টেস্ট করে নিন। ৩-৪ মিনিট পর কোনও অস্বস্তি না হলে এটি মুখে ব্যবহার করুন।

দ্রুত উজ্জ্বলতা পেতে যেভাবে ফেস প্যাক তৈরি করবেন—

আরো পড়ুন : কেলের আড্ডা জমে উঠুক মিষ্টি মুড়ির স্বাদে!

উপকরণ :

*  আধা কাপ গাঁদা ফুলের পাপড়ি

*  ৫ টেবিল চামচ গোলাপ জল

*  ১/৪ কাপ আপেলের শাঁস

প্রণালি :

সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক তাৎক্ষণিক উজ্জ্বল দেখাবে।

রোদে পোড়া ভাব দূর করতে যেভাবে ফেস প্যাক তৈরি করবেন—

উপকরণ :

*  ১ টেবিল চামচ গাঁদা ফুলের পাপড়ি বাটা

*  এক চিমটি হলুদ

*  ১ চা চামচ মালাই বা দুধের সর

*  ১ চা চামচ মধু

প্রণালি :

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ কমে আসবে।

এস/কেবি


গাঁদা ফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250