মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

শীতে পোশাকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দিনের বেলায় এখন বেশ ভালো গরম পড়ছে, কিন্তু আবার রাতের দিকে হালকা শীতের হাওয়া টের পাওয়া যাচ্ছে। অর্থাৎ শীতের দিন দরজায় কড়া নাড়ছে বলা যায়। এবার আলমারি, বক্স খাটের ভিতর থেকে শীতের লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেটগুলো বের করার সময়। সেই এক বছর আগে তুলে রাখা হয়েছিল। এবার সেগুলো পরিষ্কার করার সময় হয়ে গেছে। কীভাবে এই কাজটি সহজে করবেন, রইলো উপায়-

লেপের যত্ন : লেপ যদি শিমুল তুলোর হয়ে থাকে, তাহলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের ওপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি ধুয়ে নিন। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল।

আরো পড়ুন : ঘর আর অফিস ব্যালেন্স করবেন যেভাবে

কম্বলের যত্ন : একই কথা কম্বলের ক্ষেত্রেও খাটে। এটিও পরিষ্কার রাখা জরুরি। তবে কম্বল কিন্তু ধোয়া যেতে পারে। শ্যাম্পুতে মিনিট দশেক ধুয়ে রোদে শুকিয়ে নিন। ঝামেলা এড়াতে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন। সেখান থেকেই ঝকঝকে করে পাঠাবে আপনার সাধের কম্বল।

কাঁথার যত্ন : কাঁথা পরিষ্কার করা কষ্টকর কাজ নয়। বাড়িতে অনায়াসেই কাঁথা ধুয়ে নেওয়া যায়। তারপর রোদে শুকিয়ে তা ব্যবহার করুন।

লেদার জ্যাকেটের যত্ন : বাড়িতে এই ধরনের জ্যাকেট পরিষ্কার করা সম্ভব নয় তাই এগুলো অবশ্যই লন্ড্রিতে দিয়ে দিন। এগুলো কখনই রোদে দেওয়া উচিত নয়। জ্যাকেট কয়েক বছর পুরনো হয়ে গেলে ভিতরের লাইনিং পালটে নিন।

সোয়েটারের যত্ন : পশমের জামা বা উলের সোয়েটার উষ্ণ পানিতে না ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। তবে ধোয়ার সময় পানিতে একটু পাতিলেবুর রস ও ভিনিগার দিয়ে দিতে পারেন। এতে রং ঠিক থাকবে। পশমের জামা ইস্ত্রি করার সময় অবশ্যই তার ওপর সুতির চাদর বিছিয়ে নিন। সরাসরি পশমের সঙ্গে ইস্ত্রির স্পর্শ যেন না হয়।

এস/কেবি


শীত পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250