শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

১৯ দিনের বকনা বাছুর প্রতিদিন আধা লিটার দুধ দিচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিয়মিত প্রায় ‘আধা লিটার’ দুধ দিচ্ছে একটি বকনা বাছুর। কয়েক দিন আগে জন্ম নেওয়া এমন একটি বাছুরকে ঘিরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য।

বাছুরটির মালিক করিমগঞ্জের পূর্ব চরকরণশীর এলাকার বাসিন্দা হারুনুর রশিদ। তার খামারে বাছুরটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগে থাকে দিনভর।

আজ শনিবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, খামারি হারুনুর রশিদের বাড়িতে উৎসুক জনতার ভিড়। অনেকেই বাছুরটির সঙ্গে ছবি তুলছেন। এ সময় খামারিসহ স্থানীয় কয়েকজন বলেন, জন্মের পর থেকেই দুধ দিচ্ছে বাছুরটি। আজ এটির বয়স ১৯ দিন।

হারুনুর রশিদ বলেন, প্রতিদিন বাছুরটি প্রায় আধা লিটার দুধ দিচ্ছে। এই দুধ দেখতে ও খেতে সাধারণ গাভির দুধের মতোই। তিনি ও তার পরিবারের সদস্যরা এই দুধ পান করেছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে হারুনুরের বাবা আবদুল কাদির বাচ্চু বলেন, তার ৭০ বছরের জীবনে এমন ঘটনা শোনেননি বা দেখেননি।

বাছুরটি দেখতে আসা ব্যক্তিদের একজন তাকবির আহমেদ। তিনি বলেন, নিজের চোখে না দেখলে এটি কেউই বিশ্বাস করবে না।

দীর্ঘদিনের কর্মজীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানান করিমগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আউয়াল তালুকদার।

তিনি বলেন, বকনা বাছুরের দুধ দেওয়ার বিষয়টি একটি ব্যতিক্রমী ঘটনা। প্রলেকটিন হরমোন নির্গত হওয়ার কারণে এমনটি ঘটেছে। এই বাছুরের দুধ পান করলে কোনো সমস্যা হবে না। গাভির দুধ দেখতে ও খেতে যেমন, বাছুরটির দুধও তেমন।

কিশোরগঞ্জ বকনা বাছুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250