শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কাঠবাদাম কতক্ষণ ভিজিয়ে খেলে বেশি উপকার মিলবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুষ্টিগুণে ভরপুর কাঠবাদাম। কিন্তু সেটা যদি পানিতে ভিজিয়ে নিয়মমাফিক খাওয়া যায় তাহলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। এজন্য পুষ্টিবিদ ও স্বাস্থ্য সচেতনদের প্রায় সবাই বাদাম ভিজিয়ে খেতে বলে থাকেন। 

তবে বাদাম শুধু ভেজালেই হবে না। এর পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে চাইলে আরও কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।

পুষ্টিবিদেরা বলছেন, বাদামের মধ্যে যে ধরনের উৎসেচক রয়েছে সেগুলো সক্রিয় করতে ভিজিয়ে রাখা জরুরি। বাদামের খোসায় রয়েছে ফ্যাটিক অ্যাসিড, সেই অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে ওই উৎসেচকগুলো। আয়রন, জিঙ্ক, ক্যালশিয়ামের মতো খনিজগুলো শোষণে সহায়তা করে। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, তাদেরও বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরো পড়ুন : বেদানার বীজ গিলে ফেললে যা হয়

বাদাম ভেজানোর সঠিক পদ্ধতি

বাদাম প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ছোট একটি পাত্রে ফিল্টারের পানি নিন। তার মধ্যে ভিজিয়ে রাখুন বাদাম। পাত্রের মুখে ঢাকা দিতে ভুলবেন না। অনেকেই বাদামের খোসা খেতে পছন্দ করেন না। তবে ভেজানোর আগে বাদামের খোসা ছাড়ানোর প্রয়োজন নেই।

ভিজিয়ে রাখবে যতক্ষণ

কাঠবাদামের পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে চাইলে অবশ্যই তা ভিজিয়ে রাখতে হবে। সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময় ধরে বাদাম ভিজিয়ে রাখলে তবেই উপকার, নচেৎ নয়! অন্তত ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে।

কতগুলো বাদামের সঙ্গে কতটা পানি দিতে হবে

কাঠবাদামের পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে গেলে পানিতে ভিজিয়ে রাখতে হয়, তা সবাই জানেন। কিন্তু কাঠবাদামের পরিমাণের সঙ্গে কতটুকু পানি দেওয়া প্রয়োজন তা জানেন কি? বাদামের স্বাদ এবং পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে বাদাম এবং পানির অনুপাত হওয়া উচিত ২:১। এক কাপ জলে যেমন তিনটি কাঠবাদাম ভেজাবেন না, তেমনই এক মুঠো কাঠবাদাম ভেজানোর জন্য এক টেবিল চামচ পানি দিলেও কিন্তু চলবে না। 

পুষ্টিবিদেরা বলছেন, অনুপাত সম্বন্ধে এত জ্ঞান না থাকলে শুধু খেয়াল রাখতে হবে কাঠবাদামগুলো যেন পানির মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। বাদামের আর্দ্রতা বজায় রাখতে, ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ রুখতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ।

এস/ আই.কে.জে/

পানি পুষ্টিবিদ কাঠবাদাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250