সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩ *** হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই *** ‘দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে, যদি...’ *** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

আজই পরিবর্তন করুন আপনার এই বদ অভ্যাস!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে অনেকেরই। আসলে এটি এক ধরনের বদভ্যাস যা ডেকে আনে অনেক সমস্যা। দাঁত দিয়ে নখ কাটলে আপনার নখের শেপ বা আকৃতি নষ্ট হয়ে যায়।

আবার সঠিকভাবে নখের বৃদ্ধিও কমে যায়। জানলে অবাক হবেন, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসে অজান্তেই আপনার শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

১. দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস থাকলে আপনার নখের গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে সহজে নখ ভেঙে যায়।

২. এই অভ্যাসের কারণে নখের আশপাশে চামড়ায় প্রভাব ফেলবে। এর পাশাপাশি নখের কিউটিকেল দুর্বল হয়ে পড়ে। ফলে নখের সঠিক বৃদ্ধি ঘটে না।

৩. দাঁত দিয়ে নখ কাটলে যে শুধু নখের সমস্যাই দেখা দেয়, তা কিন্তু নয়। আপনার মুখে ও দাঁতেও সমস্যা হতে পারে।

আরো পড়ুন : ইতিবাচক মানসিকতা গড়ে তোলার উপায় কী?

৪. দাঁতে নখ কাটলে নখের মধ্যে থাকা ময়লা সরাসরি মুখে গিয়ে শরীরে প্রবেশ করবে। ফলে বাড়বে পেটের সমস্যা ও বিভিন্ন সংক্রমণ।

৫. যাদের দীর্ঘদিন ধরে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে, তাদের নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে।

৬. এর পাশাপাশি দাঁতে নখ কাটলে নখের আঘাতে আপনার ঠোঁট, চোয়াল এইসব অংশে কেটে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের মাড়িও।

৭. যেহেতু দাঁত দিয়ে নখ কাটছেন তার ফলে নখ ও আঙুলের পাশাপাশি দাঁতের আশপাশে থাকা সফট টিস্যুও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এসব সমস্যা থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দূর করুন। ঘরোয়া বিভিন্ন উপায়ে আপনি এ সমস্যার সমাধান করতে পারবেন।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই.কে.জে/

দাঁত নখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250