সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

কাজের কারণে মানসিক চাপ? দূর করার সহজ উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাদিনই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় সবার। কাজের কারণে তাই মানসিক চাপ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। এই চাপ দীর্ঘদিন থাকলে একটা সময় সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। তাই শুরুতেই সামলাতে হবে। একটা কথা মনে রাখবেন,  জীবনে এ ধরনের চাপ আসবেই। কিন্তু আপনাকে তা সামলেই সামনে এগিয়ে যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক মানসিক চাপ সামলানোর সহজ কিছু উপায়-

মেডিটেশন

প্রতিদিন সকালে কয়েক মিনিটll মেডিটেশনে কাটানোর অভ্যাস করুন। এই অভ্যাস আপনাকে বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখবে। প্রতিদিন সকালে এভাবে নিয়ম মেনে মেডিটেশন করলে তা আপনার মনকে শান্ত করবে। সেইসঙ্গে মুক্তি দেবে মানসিক অবসাদ থেকেও।

ব্যায়াম

ভাবছেন শরীরচর্চার সঙ্গে মনের কী সম্পর্ক? সম্পর্ক তো রয়েছেই। আমাদের শরীর কোনো কারণে অসুস্থ থাকলে কি মন ভালো থাকে? তাহলে শরীর ফুরফুরে থাকলে তার প্রভাবও তো মনে পড়ার কথা, তাই না? মানসিক চাপ কমানোর জন্য আপনাকে প্রতিদিন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে হবে। সেজন্য প্রতিদিন অন্তত আধা ঘণ্টার মতো সময় ব্যায়াম, হাঁটাহাঁটি অথবা জগিং করার অভ্যাস করুন। এগুলো আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।

আরো পড়ুন : সুযোগ পেলেই যে জিনিসগুলো কিনে রাখবেন

স্বাস্থ্যকর খাবার খাওয়া

ফল, সবজি, দানা শস্য এবং ফ্যাটবিহীন প্রোটিনের খাওয়ার অভ্যাস করুন। এর ফলে আপনার মানসিক চাপ অনেকটাই কমে আসবে। প্রতিদিনের খাবার থেকে অতিরিক্ত লবণ, চিনি, ক্যাফেইন বাদ দিতে হবে। পুরোপুরি বাদ নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন, এর বেশি নয়। কারণ এ ধরনের খাবার অতিরিক্ত খেলে তা রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে।

ডিপ ব্রেথ

এটি এক ধরনের নিঃশ্বাসের ব্যায়াম। প্রতিদিন এই ব্যায়াম করার অভ্যাস করুন। প্রতিদিন কিছুটা সময় গভীরভাবে প্রশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করুন। দিনে অন্তত দশ মিনিট সময় এভাবে করলেই অনেকটা উপকার পাবেন। তাতে আপনার মানসিক চাপ তো কমবেই সেইসঙ্গে ফুসফুসও ভালো থাকবে।

ভালো ঘুমের অভ্যাস

আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। তাই আপনার প্রয়োজনীয় ঘুমের দিকে নজর দিন। এ বিষয়ে ছাড় দেবেন না। কারণ টানা কয়েক দিন ঘুম ভালো না হলেই আপনার শরীর ভেঙে পড়বে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন। আগেভাগে ঘুমাতে যান এবং খুব সকালে ঘুম থেকে উঠুন।

এস/  আই.কে.জে


টিপস মানসিক চাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250