শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

রমজানের এই সময়ে দাঁতের যত্ন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রমজান মাসে দাঁতের যত্নে টুথব্রাশ ও পেস্ট ব্যবহার করা নিয়ে অনেকের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে। পবিত্র এই মাসে টুথপেস্ট ও ব্রাশ ব্যবহার করা যাবে কি না—এমন প্রশ্ন অনেকেই করেন। তবে টুথপেস্ট বা ব্রাশ ব্যবহারে সমস্যা রয়েছে এমন কোনো সঠিক তথ্যসূত্র পাওয়া যাবে না। 

আরো পড়ুন : চোখ স্বচ্ছ ও উজ্জ্বল করতে ঘরেই তৈরি করুন সিরাম!

রমজানে কেমন হবে দাঁতের যত্ন? 

রমজান মাসে দাঁতের যত্নে রাতে খাবারের পর এবং সেহরির পর দাঁত ব্রাশ করতে হবে। সেহরির শেষ সময়ের আগে অবশ্যই ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। সেহরির পর দাঁত ব্রাশ না করলে দাঁতের অবস্থা খারাপ পর্যায়ে যেতে পারে। খাওয়ার পরপরই ব্রাশ করে নিলে দাঁতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে রোজা রেখে দিনের বেলা টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। কারণ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতায় পেস্ট গলার ভেতরে চলে যেতে পারে। 

টুথব্রাশ ব্যবহার না করে দিনের বেলায় নিমের ডাল বা জয়তুনের ডাল দিয়ে মেছওয়াক করা যেতে পারে। যদি দাঁতে সমস্যা মনে হয়, সেক্ষেত্রে একজন ডেন্টিস্টের কাছে গিয়ে চেকাপ করিয়ে নিতে পারেন। 

এস/ আই.কে.জে/ 

রমজান দাঁতের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250