শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বদলান চাল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিদের সামনে হাজারটা খাবার থাকলেও ভাত না খেলে যেন মনই ভরে না। তবে পেট ভরে ভাত খাওয়ার বিড়ম্বনারও অভাব নেই। ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি নানা রোগ হানা দেয় এতে। তাই বলে কি ভাত খাবেন না? অবশ্যই খাবেন তবে,বদলাতে হবে চাল! 

পুষ্টিবিদরা কিন্তু বলছেন, ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তবে, বাজার থেকে কেনা সাধারণ মিনিকেট বা নাজিরশাইল চাল খেলে হবে না। এর বদলে খেতে হবে বিশেষ ধরনের কয়েকটি চাল। 

ব্রাউন রাইস

ব্রাউন রাইসে গ্লাইসেমিক ইনডেক্স বেশ কম। তাই এই চালের তৈরি ভাত খাওয়ার পর এটি পরিপাক হতে বেশি সময় লাগে। এতে চট করে রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও ব্রাউন রাইসে রয়েছে প্রচুর ফাইবার। তাই এটি অতিরিক্ত খিদে নিয়ন্ত্রণেও সাহায্য করে। 

আরো পড়ুন : বৃষ্টির দিনে করুন ওয়াটারপ্রুফ মেকআপ, রইলো টিপস

ব্ল্যাক রাইস

কালো চাল বা ব্ল্যাক রাইসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। কালো চালের গ্লাইসেমিক ইনডেক্স ৪০ থেকে ৪৫ এর মধ্যে। এই চাল বেশ স্বাস্থ্যকর। যদি কালো চালের ভাত খেতে ভালো না লাগে সেক্ষেত্রে তৈরি করে নিতে পারেন পায়েস। 

জেসমিন রাইস

কালো, লাল বা ব্রাউন চাল যতই স্বাস্থ্যকর হোক আপনার খেতে ভালো লাগে না? সেক্ষেত্রে জুঁইফুলের সুবাসযুক্ত ঝরঝরে সুন্দর, সাদা জেসমিন রাইস কিন্তু খেয়ে দেখতে পারেন। এ চালের গ্লাইসেমিক ইনডেক্স ৬৮। এই চাল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ওজনও রাখে বশে। 

এস/কেবি

ভাত ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250