শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

হার্ট ভালো রাখা থেকে সুগার নিয়ন্ত্রণ, সবকিছুতেই বেগুনের গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেগুন খুবই সাধারণ এবং সহজলভ্য সবজি হলেও এর রয়েছে ভীষণ উপকারী ও পুষ্টিগুণ। হার্ট ভালো রাখা থেকে শুরু করে সুগার নিয়ন্ত্রণের মতো নানা গুণ রয়েছে বেগুনে। এতে ক্যালরি খুবই কম থাকে। তবে ফাইবার, ভিটামিন, মিনারেলে ভরপুর এই সবজিটিতে।

অনেকেরই অজানা যে বেগুনে রয়েছে পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬। এছাড়াও রয়েছে ফাইবার। ফলে বেগুন খেলে হার্ট ভালো থাকে। এর ফাইবার বদহজমের সমস্যা দূর করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে বেগুন।

আরো পড়ুন : কলা খেলেই মিলবে শক্তি

সবজিটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ও এর গ্লিকেমিক ইনডেক্স কম হওয়ার কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে বেগুন।

এতে রয়েছে ভিটামিন-কে ও অ্যান্টি অক্সিডেন্টস। এ কারণে বেগুন হাড়ও ভালো রাখে। বেগুন খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দেয়। আবার যেহেতু বেগুনে অ্যান্টি অক্সিডেন্টস থাকে, তাই বেগুন ত্বক ভালো রাখতেও সাহায্য করে। ক্যালরি খুব কম থাকায় ও ফাইবারের কারণে বেগুন ওজন কমাতেও সাহায্য করে।

এস/ আই.কে.জে

বেগুন হার্ট সুগার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250