সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা

শিশুকে ভবিষ্যতের জন্য তৈরির কিছু পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব বাবা-মায়েরাই শিশুকে সঠিক উপায়ে লালন-পালন করে, তাদের ভবিষ্যতের জন্য তৈরি করে। তবে মা-বাবা শিশুকে শুধু যত্ন আর স্নেহ নয়, বরং নিজের মধ্যে আত্মবিশ্বাস ও সহনশীলতার গুণাবলি তৈরি করতে সাহায্য করতে পারে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর কাঙ্ক্ষিত লক্ষ্য ও স্বপ্নপূরণের পথ তৈরিতে মা-বাবাই মূল ভূমিকা পালন করেন। এ ব্যাপারে রইলো কিছু পরামর্শ—

বয়স অনুযায়ী দায়িত্বভার দিন

সন্তানদের বয়স অনুযায়ী বাড়ির টুকটাক কাজের দায়িত্ব দিন। যেমন বিছানা বা টেবিল গোছানো, নিজেদের খেলনা সাজিয়ে রাখা, রান্না বা ঘর পরিষ্কারের কাজে অল্প স্বল্প সাহায্য করা। এই ছোট ছোট দায়িত্ব তারা নিজেদের বুদ্ধিমত্তা খাটিয়ে পালন করার চেষ্টা করে। এসব কাজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কিছু সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারবে। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তাদের মধ্যে দায়িত্ব ও জবাবদিহির বোধও তৈরি হবে।

আরো পড়ুন : প্রতিদিনের এসব অভ্যাস আপনাকে সফল করবে

খোলামেলা আলোচনা করুন

সন্তান যেন চিন্তাভাবনা বা উদ্বেগ ভাগ করে নিতে পারে, তাই প্রত্যেক মা-বাবার উচিত তাদের মধ্যে ‘স্বাচ্ছন্দ্যের বোধ’ তৈরি করা। খোলাখুলি আলোচনা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো সন্তানের মতামত বা অনুভূতিকে খোলা মনে বিচার করা। এতে সে নিঃসংকোচে নিজের মনের কথা বলতে আগ্রহী হয়।

নতুন কিছু অন্বেষণে উৎসাহ দিন

শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন জিনিস যেমন শখ, খেলাধুলা বা পড়াশোনার যেকোনো বিষয় নিয়ে কৌতূহলী হয়। নতুন নতুন এই অনুসন্ধান বা কাজে তাদের উৎসাহিত করলে তারা নিজেদের আগ্রহের জায়গা খুঁজে পায়, যা তাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। মা-বাবা এসব বিষয়ে সুযোগ দিলে সন্তানেরাও শুরু থেকেই নিজের প্রতিভা বিকাশের জায়গায় কাজ করতে পারে।  

নিজে অনুকরণীয় হয়ে উঠুন

শিশুরা মূলত অনুকরণপ্রিয় হয়। অনেক জিনিস তারা অনুধাবন করে শেখে। তাই মা-বাবা যদি নিজের জীবনে আত্মনির্ভরশীল, স্বাধীন-দৃঢ়চেতা ও প্রাণবন্ত হয়, সন্তানেরাও তেমন হতে শিখবে। 

এস/কেবি

শিশু শিক্ষা ভবিষ্যতের প্রস্তুতি শিশু পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন?

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250