সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন?

খালি পেটে ভুলেও যেসব খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠেই আপনি যে কোনো খাবার খেতে পারবেন না। ডায়েটেশিয়ানরা বলছেন, সকালে খালি পেটে ক্ষুধা বেশি থাকাটা স্বাভাবিক। তা সত্ত্বেও কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালাপোড়ার কারণ হয়ে ওঠে।

ঠান্ডা পানি বা শরবত

সকালের নাশতায় অনেকেরই ঠান্ডা পানি বা শরবত খাওয়ার অভ্যাস রয়েছে। থাকলে তা এড়িয়ে চলুন। কারণ খালি পেটে শুরুতেই ঠান্ডা পানীয় হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। হজমের গতি মন্থর করে এবং বিপাকীয় হারকেও প্রভাবিত করে। তাছাড়া খালি পেটে এসব খেলে সর্দি-কাশিও হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আরো পড়ুন : এনার্জি ড্রিংক নিয়ে যা বলছে গবেষণা

সাইট্রাস ফল

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ফল খাবেন না। বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল। এ ধরনের ফল খেলে পেট ভার হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয়। তাই সকালের নাশতায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। এসব ফলের জুসও বাদ দিন।

 চা-কফি

সকালের নাশতার পর অনেকেরই চা-কফি খাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ সময় পেট খালি থাকার পর সকালের নাশতা, এরপর চা-কফি খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

তৈলাক্ত খাবার

তেলের তৈরি নানা পদের কিংবা ভাজাপোড়া শরীরের জন্য ক্ষতিকর। এ ক্ষতির দিকটা আরও বেড়ে যায় যখন দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তৈলাক্ত খাবার খাচ্ছেন। খালি পেটে এসব খাবার পেটে গ্যাসসহ নানা গোলযোগের কারণ হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এমন খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদি অন্ত্রের সমস্যাতেও। পড়তে পারেন আলসার ও ক্যানসারের মতো জটিল রোগে। তাই দিনের শুরুতে সকালের নাশতায় বেছে নিন সুষম খাবার, সবজি, ইসবগুলের শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার।

এস/ আই.কে.জে/


খাবার বিশেষজ্ঞ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250