বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

কফির রিভিউ লিখে চাকরির প্রস্তাব পেলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে অনেকেই অনলাইনে কোনো কিছু ক্রয়ের আগে রিভিউ পড়ে পণ্য যাচাই করে থাকেন। অনেক সময় ক্রেতাদের রিভিউয়ের উত্তরও দিয়ে থাকে বিভিন্ন বিক্রেতা কোম্পানি। তাই বলে রিভিউ লিখে চাকরির প্রস্তাব পাওয়ার ঘটনা বিরল। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ই-কমার্স সাইট অ্যামাজনে রিভিউ লেখার পর সম্প্রতি এমনটা ঘটেছে। ভারতের একটি কফি কোম্পানির কফির অনন্য রিভিউ লিখে চাকরির প্রস্তাব পেয়েছেন এক তরুণী।

রিভিউদাতা ওই তরুণীর নাম প্রসিদ্ধা। তিনি অ্যামাজন প্ল্যাটফর্মে স্লিপি আউল কোম্পানির কফির একটি রিভিউ লেখেন। রিভিউতে তরুণী লেখেন, ‘আমি বিষণ্ণ এবং অসহায় বোধ করছিলাম। রান্নাঘরে গিয়ে প্রথমেই চোখে পড়ল স্লিপি আউল কফির পাত্র। কফি বানালাম। এরপর ডেটিং অ্যাপে আমার ছবি পরিবর্তন ও কফির ছবি দিলাম। সঙ্গে লিখলাম, কীভাবে ভালো কফি বানানোর মতো কাউকে বন্ধু বানাতে হয়।  যা পরবর্তীতে দারুণ অভিজ্ঞতা দেয়।’

আরো পড়ুন : জ্যান্ত শোল মাছ গিলে খেলেই মিলবে রোগমুক্তি!

পেশায় কপিরাইটার তরুণী রিভিউয়ের শেষাংশে লেখেন, ‘আমি একজন কপিরাইটার এবং আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি এমন অনেক পণ্যের রিভিউ লিখে থাকি। আপনি যদি সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।’

এরপর স্লিপি আউল নামের কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে পোস্ট করে চাকরির প্রস্তাব দেন ওই তরুণীকে। অশ্বজিৎ লেখেন, ‘প্রসিদ্ধা, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়। দারুণ রিভিউ লিখেছেন আপনি।’ 

প্রসিদ্ধার লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন অশ্বজিৎ সিং। পরবর্তীতে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সূত্র : এনডিভি
এস/ আই.কে.জে/

তরুণী কফি চাকরির প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250