রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, মনোনয়নপত্র নিলেন ঢাকা-৮ আসনের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। যোগদানের পরপরই মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে দলটির হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি গণমাধ্যমে বলেন, মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ রোববার (২৮শে ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

গণঅধিকারে যোগ দিয়ে ফেসবুকে এক পোস্টে মেঘনা আলম জানিয়েছেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বছরের ৯ই এপ্রিল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ই এপ্রিল মেঘনা আলমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়। মামলায় মেঘনা আলম, তার পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে ৫০ লাখ ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়। ওই মামলায় ২৮শে এপ্রিল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন আদালত।

মেঘনা আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250